আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করে জানিয়েছে, গত রাত থেকে গাজা উপত্যকায় ইহদিবাদী ইসরায়েলের বোমাবর্ষণ ও বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
গত বছরের (২০২৫) ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জন, মোট আহত ৩ হাজার ৯৪৩ জন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মৃতদেহের সংখ্যা ৮০৩ এ পৌঁছেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, মোট শহীদের সংখ্যা ৭৩ হাজার ৩৩৫ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৫২ জন।
Your Comment